শিক্ষক
স্কুল বা অফিস থেকে SMS-এ একটা লিংক আর চার সংখ্যার পিন আসে। Google দিয়েও ঢোকা যায়। নতুন হলে “স্কুল যুক্ত করুন” থেকে স্কুল খুঁজে যোগ দেওয়ার অনুরোধ পাঠান; প্রধান শিক্ষক অনুমোদন দিলেই চালু।
প্রধান শিক্ষক
“স্কুল যুক্ত করুন” থেকে স্কুল খুঁজে বা নাম দিয়ে যোগ করুন। সারো দল ৭২ ঘণ্টার মধ্যে যাচাই করে। তারপর শিক্ষক আর অফিসের একাউন্ট এক তালিকায় বানানো যায়।
অফিস
প্রধান শিক্ষক বা সারো দল একাউন্ট বানায়; লিংক আর পিন SMS-এ আসে।
অভিভাবক
লগইন লাগে না। স্কুলের SMS-এর লিংকে সন্তানের পাতা খোলে: হাজিরা, বাড়ির কাজ আর ফল।
শিক্ষার্থী (নবম শ্রেণি+)
স্কুল একাউন্ট দিলে লিংক আর পিন দিয়ে ঢোকা যায়। পিন ভুলে গেলে স্কুলের অফিসকে বলুন।
কর্মকর্তা ও ট্রেইনার
দাপ্তরিক তালিকার পদের মোবাইল দিয়ে প্রথমবার ঢুকলেই পদের এলাকা খুলে যায়। শুধু সংখ্যা দেখা যায়, শিক্ষার্থীর নাম নয়।
যোগাযোগ
সারো · shaaro.app